ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
বিভিন্ন দাবিতে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজারে অবস্থান
ডুয়া নিউজ : নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পেরে অর্থ ফেরতসহ বিভিন্ন দাবিতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মীরা। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে অবস্থান নেন তারা।
আন্দোলনকারীরা জানান, গত ৩১ মে মালয়েশিয়া প্রবেশের শেষ সময় হলেও এজেন্সি অজানা কারণে তাদের সে দেশে পাঠাতে পারেনি। এর মধ্যে একাধিকবার সরকারের পক্ষ থেকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও অনেকেই টাকা ফেরত পায়নি। অভিযোগ জানানোর পরও এর কোনো সুরাহা হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা সার্ক ফোয়ারা এলাকায় অবস্থান নিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।
এ সময় সজিব নামে মালয়েশিয়া যেতে না পারা এক কর্মী বলেন, ৫ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারিনি। আমরা ড. ইউনূসের সাক্ষাৎ চাই।
তিনি আরও বলেন, আমরা ঋণ করে চলছি। পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। আমাদেরকে এই জানুয়ারি মাসে মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন গণমাধ্যমকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। তিনি আরও বলেন, আমাদের আরও কর্মী আসছে। কিছুক্ষণ পর আমরা সড়ক অবরোধ করবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন