ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস
নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানীতে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস, যা এবার ৯ম বারের মতো উদযাপন করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য হলো ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
সকাল ১০টায় সড়ক ভবনের মূল গেইট, হাতিরঝিল থেকে একটি র্যালি ও শোভাযাত্রা বের হয়। র্যালির শেষে সকাল ১১টায় সড়ক ও জনপথ অধিদপ্তর, তেজগাঁওয়ে সড়ক ভবনের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।
২০১৭ সালে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর পর থেকে প্রতিবছর সরকারি কর্মসূচি এবং নিসচাসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে আসছে।
প্রায় তিন দশক আগে, এই দিনে বান্দরবানে শুটিংয়ে থাকা স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত হন জাহানারা কাঞ্চন। সেই ঘটনার পর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের জন্য আন্দোলন শুরু করেন এবং ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ স্লোগান নিয়ে গড়ে তোলেন সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত