ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
উচ্চ আদালতে বিচারক নিয়োগে হচ্ছে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল
ডুয়া ডেস্ক: বাংলাদেশের উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল হচ্ছে। জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের বিধান রেখে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫ এর গেজেট নোটিফিকেশন হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
“উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটি কাউন্সিলের প্রস্তাব করা হয়েছে। ছয় সদস্যের এ কাউন্সিল নিজেরাও নাম সংগ্রহ করে যাচাই বাছাই করবেন, আবার অন্য যে কেউ নাম প্রস্তাব করে যাচাই বাছাইয়ের জন্য কাউন্সিলে চিঠি দিতে পারবে। উচ্চ আদালতে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রক্রিয়ায় বিচারক নিয়োগ হবে,” মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে জানান তিনি।
তিনি বলেন “গত সরকারের আমলে যে এতো অনাচার হতো, চরম মানবাধিকার লঙ্ঘন হতো, মানুষকে যে দমন নিপীড়ন করা হতো- তার বড় প্লাটফরম ছিলো উচ্চ আদালত। সেখানে মানুষ প্রতিকার পেতো না। এটার কারণ ছিলো রাজনৈতিক সরকারগুলো দলীয় বিবেচনায় অনেক ক্ষেত্রে অযোগ্যদের বিচারক হিসেবে নিয়োগ দিতো”।
আসিফ নজরুল বলেন, উচ্চ আদালতে স্বচ্ছ প্রক্রিয়ায় নিরপেক্ষ ও যোগ্য লোকেরা নিয়োগ না পেলে সতের কোটি মানুষের মানবাধিকারের বিষয়টি অমীমাংসিত ও ঝুঁকির মুখে থেকে যায়।
“আমরা চেষ্টা করেছি ভালো আইন করার জন্য। উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। দক্ষ, অভিজ্ঞ, দল নিরপেক্ষ ও প্রকৃত যোগ্য ব্যক্তিরা বিচারক হবেন- এমন দাবি অনেক দিন ধরেই উত্থাপন হয়েছিলো। এ কারণেই এই আইন হয়েছে”।
একই সঙ্গে তিনি জানান যে, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়ের উদ্যোগ নেয়া হয়েছে এবং এ নিয়ে কাজ চলার পাশাপাশি স্থায়ী অ্যাটর্নি সার্ভিসের বিষয়েও আইন তৈরির কাজ চলমান আছে।
তথ্য: বিবিসি বাংলা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন