ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাড়িভাড়া ভাতা বৃদ্ধি ঐতিহাসিক অর্জন: শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ করার সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তিনি বলেছেন, এই মুহূর্তটি শিক্ষা খাতের জন্য এক বিশেষ অর্জন, আর এতে যুক্ত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষকদের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদানের বিষয়ে সম্মতিপত্র জারি করা হয়। এরপর এক বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এই মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, আজকের দিনটি শিক্ষা বিভাগের জন্য সত্যিই ঐতিহাসিক। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য চলতি বছরের নভেম্বরের ১ তারিখ থেকে ৭.৫ শতাংশ বাড়িভাড়া (ন্যূনতম ২,০০০ টাকা) এবং ২০২৬ সালের জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ, অর্থাৎ মোট ১৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত কার্যকর করতে পেরে আমি গর্বিত। একজন শিক্ষক ও শিক্ষা উপদেষ্টা হিসেবে এটি আমার জন্য বিশেষ আনন্দের।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয়, শিক্ষা উপদেষ্টা বিশ্বাস করেন — শিক্ষকরা আরও বেশি সম্মানের দাবিদার এবং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।
সি আর আবরার বলেন, এই সিদ্ধান্তে পৌঁছানো সহজ ছিল না। মতভেদ, বিতর্ক ও নানা জটিলতা ছিল। কিন্তু কোনো বিতর্কে না জড়িয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি ন্যায্য ও টেকসই সমাধান নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে গেছে।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয় নেপথ্যে থেকে বিভিন্ন মন্ত্রণালয়, উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টার সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন যাতে শিক্ষকদের দাবি যথাযথভাবে শোনা ও বোঝা হয়।
তিনি আরও বলেন, এটি কারও একার জয় নয়, এটি যৌথ সাফল্য। শিক্ষকদের আন্দোলন বাস্তবতা বুঝিয়েছে, সরকার দায়িত্বশীলভাবে সাড়া দিয়েছে, আর পারস্পরিক সম্মান ও সংলাপের মাধ্যমে আমরা সমাধানে পৌঁছেছি।
শিক্ষা উপদেষ্টা বলেন, এখন সময় ক্লাসে ফিরে যাওয়ার — শিক্ষার্থীদের কাছে, আমাদের আসল দায়িত্বের জায়গায়। আজকের এই সমঝোতা হোক পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও গুণগত শিক্ষার নতুন সূচনা।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ক্যাশ ডিভিডেন্ডে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিষেধাজ্ঞা
- সাত দিনের ছুুটিতে সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- গ্রাহকের টাকা আত্মসাৎ: আইল্যান্ড সিকিউরিটিজকে অর্থ ফেরতের নির্দেশ
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা