ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
বিয়ের ওপর থেকে কর আইন প্রত্যাহার
ডুয়া নিউজ: বিয়ের ওপর থেকে কর প্রত্যাহার করে নিলো সরকার। এক সপ্তাহের বেঁধে দেওয়া সময়ের তৃতীয় দিনেই বিয়ের ওপর কর আইন প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেছেন।
সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে, আইন উপদেষ্টা জানান যে, বিয়ের ওপর কর তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনী বলেন, "এক সপ্তাহের মধ্যে বিয়ের ওপর কর আরোপের আইন প্রত্যাহার করা হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টাকে ধন্যবাদ জানাই।"
এর আগে, গত ১৯ জানুয়ারি রাজধানীতে মানববন্ধন করে 'সাধারণ ছাত্র-জনতা' ব্যানারে একটি সংগঠন। সেখানে বক্তারা অভিযোগ করেন, পলাতক হাসিনা সরকার বিবাহের মতো পবিত্র বিষয়েও অবৈধভাবে কর আরোপ করেছিল, যা ইসলামের প্রতি অবমাননা।
তারা বলেন, এই সিদ্ধান্ত যুবকদের চরিত্র নষ্ট করছে এবং ব্যভিচারের দিকে ঠেলে দিচ্ছে। তাঁরা অন্তর্বর্তীকালীন সরকার ও আইন উপদেষ্টার কাছে আহ্বান জানান, আগামী ৭ দিনের মধ্যে এই অবৈধ কর প্রত্যাহার করে সংশ্লিষ্ট আইন বাতিল করা হোক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন