ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচনে এআই অপব্যবহার রোধে কেন্দ্রীয় সেল গঠনের উদ্যোগ নেবে ইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার এখন একটি বৈশ্বিক সমস্যা। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় এ ধরনের অপব্যবহার রোধ করা তাদের মূল লক্ষ্য।
মঙ্গলবার (২১ অক্টোবর) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া অন্য চারজন নির্বাচন কমিশনারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিইসি নাসির উদ্দীন বলেন, নির্বাচনের সময়ে রাতের অন্ধকারে অনেক ঘটনা ঘটে যেতে পারে। আমাদের অবশ্যই জানতে হবে, কোন ধরনের জনবল ব্যবহার করা যেতে পারে এবং কিভাবে ডিসইনফরমেশন বিভিন্ন উৎস থেকে আসতে পারে। এই তথ্যগুলো আমরা কীভাবে দ্রুত পৌঁছে দিতে পারি, সে বিষয়ে আপনারা আমাদের পরামর্শ দিতে পারবেন। এখানে কোনো গাইডলাইন চাইছি না; এই কর্মশালার মূল উদ্দেশ্য কার্যকর পরামর্শ সংগ্রহ করা।
তিনি আরও জানান, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয়ভাবে একটি সেল গঠনের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সচিব আখতার আহমেদ বলেন, এআই আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলেছে। এজন্য এর ব্যবহার এবং অপব্যবহার নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব