ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৪ দফা দাবিতে আজ রেলভবন ঘেরাও করবেন রেলশ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টেম্পোরারি লেবার রিক্রুটমেন্ট–টিএলআর) শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন। এই বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রেলভবন ঘেরাও করার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ রেলওয়ে টিএলআর ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মো. শাওন সোমবার (২০ অক্টোবর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাওন জানান, রেলওয়ের ঢাকা, চট্টগ্রাম, পাকশী ও লালমনিরহাট বিভাগের শত শত টিএলআর শ্রমিক গেটকিপার, সোর্টার, খালাসি, ওয়েম্যান, রেস্টহাউস বেয়ারা, পয়েন্টসম্যান ও অফিস সহকারীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে কাজ করছেন। কিন্তু টানা তিন মাস ধরে বেতন বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই একবেলা খেয়ে দিন কাটাচ্ছেন এবং পরিবারের সদস্যদের নিয়ে কঠিন সময় পার করছেন।
এর আগে গত ১ আগস্ট ও ৫ অক্টোবর দুই দফায় রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হলেও শুধু আশ্বাস ছাড়া কোনো সমাধান মেলেনি। শ্রমিকদের অভিযোগ, বিভাগীয় কর্মকর্তারা 'বাজেট অনুমোদন হয়নি' অজুহাত দেখিয়ে বেতন পরিশোধে দেরি করছেন।
রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে দেওয়া এক চিঠিতে শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন যে, ২০ অক্টোবরের মধ্যে বকেয়া ও নিয়মিত বেতন প্রদানের সুনির্দিষ্ট ব্যবস্থা না নিলে ২১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলে তার দায়ভার রেলওয়ে কর্তৃপক্ষের ওপরই বর্তাবে বলে তারা উল্লেখ করেছেন।
শ্রমিকদের প্রধান ৪ দফা দাবিগুলো হলো: তিন মাসের বকেয়া বেতন এবং সম্প্রতি ২৫ এর নীতিমালার দৈনিক ভিত্তিতে ৩০ দিনে হিসাবে বেতন পরিশোধ; প্রতিমাসের ১০ তারিখে কোনো রকম বিলম্ব ছাড়া বেতন পরিশোধ; সব অস্থায়ী শ্রমিকের চাকরি স্থায়ীকরণের প্রথা নিশ্চিতকরণ; এবং নিরাপদ কর্মস্থল ও কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক