ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
স্থানীয় সরকারের দাবি
ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল, পররাষ্ট্র উপদেষ্টা নিরব
উপদেষ্টা আসিফ মাহমুদ রোববার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে জানান যে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই এসব চুক্তি নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শেয়ার করা ফটোকার্ডে লেখা ছিল, "হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০ চুক্তি বাতিল, বাকিগুলোও বিবেচনাধীন।" সেখানে বাতিল হওয়া চুক্তিগুলোর নাম, সই হওয়ার সাল এবং সিদ্ধান্তের ধরনও উল্লেখ করা হয়।
উপদেষ্টার দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া চুক্তিগুলোর মধ্যে রয়েছে—ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ সংক্রান্ত আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ, মিরসরাই ও মোংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল এবং ভারতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান জিআরএসই’র সঙ্গে টাগবোট চুক্তি।
এছাড়া কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্পকে 'স্থগিত', আদানি পাওয়ারের বিদ্যুৎ আমদানি চুক্তিকে 'পুনর্বিবেচনাধীন' এবং গঙ্গা পানি বণ্টন চুক্তিকে 'নবায়ন বা পুনর্বিবেচনার পর্যায়ে' বলা হয়েছে। তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি, যা খসড়া অবস্থায় ছিল তা 'বাস্তবায়নের জন্য আলোচনায় রয়েছে' বলেও উল্লেখ করেন স্থানীয় সরকার উপদেষ্টা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু