ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
৩৩৪ কর্মচারীর পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ দিল ইসি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ে ২০২৩-২৪ সালে নিয়োগপ্রাপ্ত ৩৩৪ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছে।
সোমবার (২০ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। নিয়োগপত্রের শর্ত অনুযায়ী তাদের চরিত্র, পূর্ব কার্যকলাপ, শিক্ষাগত যোগ্যতা ও নিজ জেলা সম্পর্কিত তথ্য যাচাইয়ের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে নিয়োগপ্রাপ্ত কিছু কর্মচারীর পুলিশ প্রত্যয়ন সম্পন্ন না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মচারীদের ৩০ অক্টোবরের মধ্যে পুলিশ প্রত্যয়ন বিবরণী ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রের দুই সেট স্ব-স্ব অফিস প্রধানের কাছে দাখিল করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরতদের ফরম ও কাগজপত্র জনবল ব্যবস্থাপনা-২ শাখা থেকে সংগ্রহ করা হবে। নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয়ে কর্মরতদের ফরমে স্বাক্ষরপূর্বক ১০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীর স্থায়ী ঠিকানার জেলা পুলিশের পুলিশ সুপার বরাবর পাঠাতে হবে। প্রত্যয়ন সম্পন্ন হওয়ার পর এক সেট সত্যায়িত কপি সংশ্লিষ্ট দফতরে সংরক্ষণ এবং মূল কপি জনবল ব্যবস্থাপনা-২ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, ইসি সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত বিভিন্ন পদের কর্মচারীদেরও পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের