ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বিমানবন্দরে আ'গুন: অতিরিক্ত ফ্লাইটে চার্জ মওকুফ করল সরকার
নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার পর দেশে ও আন্তর্জাতিকভাবে ফ্লাইট চলাচলে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন এয়ারলাইন্স অতিরিক্ত ও বিশেষ ফ্লাইট পরিচালনা করছে, যাতে যাত্রী এবং কার্গোর আগের শিডিউল অনুযায়ী পরিবহন নিশ্চিত করা যায়।
এ বিষয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-কে চিঠি দিয়ে অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ করার অনুরোধ করেছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছাম্মত শাকিলা পারভীন সোমবার এ তথ্য জানান।
চিঠিতে বলা হয়েছে, ১৮ অক্টোবর কার্গো ভবনে আগুন লাগার কারণে ফ্লাইট শিডিউল বিপর্যয় সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পরিচালিত অতিরিক্ত বিশেষ ফ্লাইটের চার্জসমূহ মওকুফ করার ব্যবস্থা নেওয়ার জন্য বেবিচককে নির্দেশ দেয়া হয়েছে।
কার্গো ভিলেজে আগুন শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে লাগার পর তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করেছে। এছাড়া নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, দুই প্লাটুন বিজিবি, পুলিশ ও আনসারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আগুনের কারণে কার্গোতে রাখা প্রায় সব আমদানি পণ্য পুড়ে গেছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী