ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কাতারে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্ট
প্রবাস নিউজ: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার (১৯ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন। তার আগমনে দূতাবাস প্রাঙ্গণে উষ্ণ অভ্যর্থনা জানান দোহাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান।
দূতাবাস পরিদর্শনকালে উপদেষ্টা পাসপোর্ট ও ভিসা উইং পরিদর্শন করেন এবং সেখানকার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষভাবে তিনি ই-পাসপোর্ট সেবা প্রদান কার্যক্রমের মান ও কার্যকারিতা নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
এসময় তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা শোনেন। উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি নির্দেশ দেন, প্রবাসী বাংলাদেশিদের যেন সর্বোচ্চ মানের সেবা প্রদান নিশ্চিত করা হয় এবং কেউ যেন কোনো প্রকার হয়রানির শিকার না হন।
উপদেষ্টা সেবা কার্যক্রমে স্বচ্ছতা, সময়ানুবর্তিতা ও দক্ষতা বৃদ্ধির ওপরও জোর দেন। তিনি বলেন, প্রবাসীদের সেবা প্রদানে আন্তরিকতা ও জবাবদিহি নিশ্চিত করলেই দূতাবাস জনগণের আস্থার স্থান হয়ে উঠবে।
পরিদর্শনকালে দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ