ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সারাদেশে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা বিবেচনায় গুরুত্বপূর্ণ স্থাপনা ও ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ (কেপিআই) এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন কেপিআই স্থাপনায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শনিবার (১৮ অক্টোবর) রাতেই পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে কেপিআই এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বলা হয়েছে সম্ভাব্য হামলা রোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একজন কর্মকর্তা জানান, “নির্দেশনার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল ও চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হচ্ছে।”
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের আগুনের পর মৌখিক নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনাগুলোতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নিজেদের এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, “দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সারা বছরই নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা থাকে। কেপিআই এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য সংস্থা একযোগে কাজ করছে।”
বর্তমানে দেশে ৫৮৭টি কেপিআই রয়েছে। এর মধ্যে বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ, বিমানবন্দর, সচিবালয়, বিটিভি, কারাগার ও বিদ্যুৎকেন্দ্র অন্তর্ভুক্ত। এ স্থাপনাগুলোতে নিরাপত্তা কার্যক্রম তদারকির জন্য সরকারের একটি শক্তিশালী নীতিমালা কমিটি দায়িত্ব পালন করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন