ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচন সামনে,বিএনপির প্রধানদের সুরক্ষায় বিশেষ উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক :বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে। মন্ত্রণালয় সূত্রের জানানো মতে, একটি গাড়ির অনুমতি দেওয়া হয়েছিল চলতি মাসের শুরুর দিকে, আর গত জুন মাসে একটি গাড়ির জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। তবে কোন দেশ থেকে কোন মডেলের গাড়ি কেনা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিএনপি সূত্রে জানা গেছে, জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে।
বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর জানিয়েছেন, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান জনসংযোগে সারা দেশে সফর করবেন। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বুলেটপ্রুফ গাড়ি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া, বুলেটপ্রুফ গাড়ির পাশাপাশি বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্যও আবেদন করেছে। দলের পক্ষ থেকে একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে। তবে এই লাইসেন্স দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা