ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে। আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পরিচালনা হবে ঢাকার আগারগাঁও ও শেরেবাংলা নগরের কমিশনের প্রধান কার্যালয়ে।
রোববার (১৯ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৭৩ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৭৪৭ জন এবং শুধুমাত্র কারিগরি/পেশাগত ক্যাডারের ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা প্রথম ধাপে অনুষ্ঠিত হবে।
প্রথম দিনে, ২৬ অক্টোবর, সকাল ১০টায় সাধারণ ক্যাডারের ৭৩ জন ও সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ১৫০ জন প্রার্থী অংশ নেবেন। ২৭ অক্টোবর সকাল ১০টায় উভয় ক্যাডারের ২২৫ জন প্রার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ অক্টোবর সকাল ১০টায় আরও ২২৫ জন, ২৯ অক্টোবর সকাল ১০টায় ১৪৭ জন এবং শেষ দিন ৩০ অক্টোবর সকাল ১০টায় ২২৫ জন প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে বিপিএসসি ফরম-১ ডাউনলোড করে মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে পরীক্ষার শুরু কমপক্ষে ৩০ মিনিট আগে জমা দিতে হবে। প্রয়োজনীয় সকল সনদ ও কাগজপত্রসহ ফরম-১ জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ বাতিল হবে।
কমিশন বিশেষভাবে সতর্ক করেছেন যে, সকল প্রার্থীকে নির্ধারিত সময় অনুযায়ী ফরম-১ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, নাহলে তাদের প্রার্থিতা বাতিল হবে এবং তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ