ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হাসিনাকে ঘিরে নতুন বিতর্ক, মুখ খুললেন মুক্তিযোদ্ধা কমান্ডার
নিজস্ব প্রতিবেদক :কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু অভিযোগ করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। সভায় নবগঠিত অ্যাডহক কমিটির পৌর ও ইউনিয়ন কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “শেখ হাসিনা জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নানা চেষ্টা করেছেন। এমনকি হাইকোর্টেও গিয়েছিলেন। অথচ জিয়াউর রহমান কালুরঘাট থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, তাঁর আহ্বানেই আমরা যুদ্ধে গিয়েছিলাম।”
মাহমুদুল ইসলাম জানু আরও দাবি করেন, মুক্তিযোদ্ধা ভাতা ২০ হাজার টাকা করার পেছনে শেখ হাসিনার রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তিনি বলেন, “আমরা যেন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানোর বিষয়ে প্রতিবাদ না করি, তাই এই ভাতা বাড়ানো হয়েছে। বিষয়টি আমি ভালো করেই জানি।”
তিনি উল্লেখ করেন, মুক্তিযোদ্ধা সংসদ একটি অরাজনৈতিক সংগঠন হলেও বর্তমান পরিস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের সমর্থনে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
সভায় কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইসরাইলের সভাপতিত্বে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কমান্ডের নেতারা উপস্থিত ছিলেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর