ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পুরোপুরি নিয়ন্ত্রণে শাহজালাল বিমানবন্দরের কার্গো আগুন
নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবারের অগ্নিকাণ্ডের পর ২৭ ঘণ্টা ধরে লেগে থাকা আগুন রোববার (১৯ অক্টোবর) বিকেলে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানায়, অবশেষে আগুন পুরোপুরি নিভেছে, তবে আগুন নেভাতে দীর্ঘ সময় লাগার কারণ ও ভবন নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।
রোববার বিকেলে বিমানবন্দরের গেটে এক সংবাদ ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “শনিবার রাতেই আগুন নিয়ন্ত্রণে আসে, তবে বিকেল ৪টা ৫৫ মিনিটে আমরা পুরোপুরি নির্বাপন নিশ্চিত করতে পেরেছি। কার্গোতে অগ্নি সতর্কতার কোনো সিস্টেম থাকলে হয়তো এত বড় দুর্ঘটনা ঘটতো না। স্টিলের পরিমাণ বেশি থাকায় তাপ বেশি ধরে রাখে, যা আগুন নেভাতে সময় বাড়িয়েছে।”
তিনি আরও বলেন, “এটি ঝুঁকিপূর্ণ ছিল। ২৪ ঘণ্টার বেশি সময় আগুন জ্বলে থাকার কারণে ভবনের ভেতরে কিছু ফাটল দেখা দিয়েছে। কলামেও ফাটল লক্ষ্য করা গেছে। তবে আমরা নিরাপদে কাজ করেছি। আশা করি ভবন কর্তৃপক্ষ ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা পরীক্ষা করবেন। কেমিক্যালের কারণে পরিবেশে কিছুটা ঝুঁকি থাকলেও তা বেশি নয়। আগুন নেভানোর সময় দুইজন ফায়ারফাইটার আহত হয়েছেন।”
অগ্নিকাণ্ডের বিস্তারের কারণ ও সূত্রপাত বিষয়ে লে. কর্নেল তাজুল ইসলাম জানান, “সূত্রপাতের বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিক রিপোর্ট প্রস্তুত হবে এবং তারপর তদন্ত কমিটি বিস্তারিতভাবে আগুনের উত্স নির্ধারণ করবে।”
এদিকে বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, “বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অন্য কোনো বিষয় আমরা উপেক্ষা করব না। প্রতিটি অভিযোগ আমলে নেওয়া হবে এবং যথাযথ তদন্ত করা হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি