ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
ভিন্নতা ও দূরত্ব ভুলে সবার অংশগ্রহণে নির্বাচন চান মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী জাতীয় নির্বাচনকে অর্থবহ করতে ছোটখাটো ভিন্নতা ও দূরত্ব ভুলে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এখন সব কর্মকাণ্ড সংসদমুখী করা উচিত।
শনিবার (১৮ অক্টোবর) পানি ভবনের মাল্টিপারপাস হলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "ভিন্নতা ও দূরত্ব দূর করে যেভাবে সনদ স্বাক্ষর করা গেছে, আগামী নির্বাচনকে সেভাবেই একটা অর্থপূর্ণ করতে হবে। এটি যেন সবার কাছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়। যারা নির্বাচিত হবেন, তারা সংসদকে সত্যিকার অর্থে প্রাণবন্ত করে গড়ে তুলবেন বলেও আশা করেন মির্জা ফখরুল।"
আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, "নির্বাচনের মাধ্যমে নির্ধারণ হবে আপনি সত্যিকার অর্থে একটি উদারপন্থি গণতন্ত্রের দিকে যাবেন, নাকি আবার অন্যদিকে চলে যাবেন। আমাদের এই কথা ভুললে চলবে না, ১৯৭১ সালে আমরা স্বাধীনতাযুদ্ধ করেছিলাম। সেই স্বাধীনতাযুদ্ধ ছিল আমাদের একটা নতুন জাতি সৃষ্টির আন্দোলন।" জুলাই সনদে স্বাক্ষরকে বাংলাদেশের ইতিহাসে অনন্য ঘটনা হিসেবে মন্তব্য করেন তিনি।
সংসদীয় রাজনীতির গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, "রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদীয় ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সব কর্মকাণ্ডকে সংসদকেন্দ্রিক করতে হবে। তা না হলে সংসদীয় গণতন্ত্র কাজ করবে না।"
সম্প্রতি সংসদ ভবনে অনুষ্ঠানের সামনে পুলিশের সঙ্গে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে ছাত্রদের সংঘর্ষের ঘটনা গণতন্ত্রকে সাহায্য করবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, "একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, শুক্রবার ছেলেদের একটি গ্রুপ তারা এখানে (সংসদ ভবনের অনুষ্ঠানের সামনে) এসে বসে যায়। পরে পুলিশ এবং ছাত্রদের মধ্যে একটি সহিংসতার ঘটনা ঘটেছে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু। সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সঞ্চালনা করেন। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?
- গ্রামীণফোনের ২১৫ শতাংশ ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের
- এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি
- বিমস্টেকও ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর মধ্যে বিশেষ বৈঠক সম্পন্ন
- সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল: ভারত বনাম বাংলাদেশ ম্যাচের চূড়ান্ত ফলাফল জানুন
- উপবৃত্তিতে বড় পরিবর্তন, খুলল নতুন সুযোগ