ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করলো ঢাকার ৪ ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার কারণে ঢাকাগামী চারটি ফ্লাইট নিরাপদে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
শনিবার (১৮ অক্টোবর) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে বিমান চলাচলে সাময়িক ব্যাঘাত সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা হিসেবে চারটি ফ্লাইট চট্টগ্রামে ডাইভার্ট করা হয়।
ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে দুটি অভ্যন্তরীণ (ডোমেস্টিক) ফ্লাইট এবং দুটি আন্তর্জাতিক ফ্লাইট। আন্তর্জাতিক ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক-ঢাকা রুটের ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য-ঢাকা রুটের ফ্লাইট অন্তর্ভুক্ত। সব ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রীদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।
আগুনের সূত্রপাত হয়েছিল ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে। দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১৯টি ইউনিট যোগ হয়ে মোট ২৮টি ইউনিট কাজ করছে। এছাড়াও বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে অংশ নিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্তুত রাখা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন