ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট তৎপর রয়েছে। আগুনের তীব্রতা বৃদ্ধির কারণে রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও ৮টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে নৌ ও বিমানবাহিনীও কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ পর্যন্ত আগুনে কেউ হতাহত হয়নি।
আইএসপিআর জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশন, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট। পাশাপাশি, বাংলাদেশ নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে অংশগ্রহণ করছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায় সীমাবদ্ধ, যাত্রী টার্মিনাল নিরাপদ রয়েছে। তবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। কার্যক্রমের ক্ষতি না হওয়ার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত