ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিমানবন্দরে আগুন, ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত
নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় শনিবার বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য তৎপরতা চালানো হচ্ছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, আগুনের ঘটনা ঘটেছে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে। এ অংশে মূলত আমদানি করা পণ্য মজুত থাকে। বিকেল ৩টা ৩০ মিনিটের মধ্যে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বর্তমানে ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছে।
প্রাথমিকভাবে কেউ হতাহত হয়েছেন কি না সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত