ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিষিদ্ধ আওয়ামী সংগঠনের চার নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত একাধিক বিভাগীয় টিম পৃথক অভিযানে তাদের আটক করে।
গ্রেপ্তার চারজন হলেন—আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য মো. আব্দুল জলিল (৩৯), হবিগঞ্জের মাধবপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. হাবিবুর রহমান (৪৭), শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবলীগের সদস্য মো. শওকত আলী ওরফে শওকত ছৈয়াল (৪৫) এবং ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. আতিকুর রহমান (৫৪)।
শুক্রবার (১৭ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর কাফরুলে অভিযান চালিয়ে ডিবি মিরপুর বিভাগের অস্ত্র ও মাদক টিম আব্দুল জলিলকে আটক করে। এরপর রাত ৯টা ২৫ মিনিটে মগবাজার চৌরাস্তায় অভিযান চালিয়ে ডিবি রমনা বিভাগের টিম হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে।
একই রাতে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম যাত্রাবাড়ীর মিরহাজিরবাগে অভিযান চালিয়ে শওকত আলী ওরফে শওকত ছৈয়ালকে আটক করে। আর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি তেজগাঁও বিভাগের সদস্যরা বান্দরবান জেলা থেকে মো. আতিকুর রহমানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কর্মকর্তারা।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা