ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন: অভিনেতা মিশা সওদাগর
ডুয়া নিউজ: নায়ক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তীতে খলনায়ক হিসেবে খ্যাতি লাভ করেন মিশা সওদাগর। সাধারণত খল অভিনেতাদের প্রতি রয়েছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, তবে তার ক্ষেত্রে এমনটি ঘটেনি। বর্তমানে তিনি ঢালিউডের প্রথম সারির খল অভিনেতা। তিন দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় দর্শকদের মাতাচ্ছেন মিশা সওদাগর। এখন পর্যন্ত তিনি প্রায় ৯৫০টি সিনেমায় অভিনয় করে রেকর্ড গড়েছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় মিশা সওদাগর। সম্প্রতি ফেসবুকে একটি ছবি শেয়ার করে মিশা ক্যাপশনে লিখেছেন, "সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন। তবে হাসিমুখে পরিস্থিতি মেনে নিয়ে চেষ্টা করতে দোষ কি? সবাই ভালো থাকুক।"
শেয়ার করা ছবিতে মিশা সওদাগরকে হাসিমুখে ভক্তদের মাঝে উপস্থিত থাকতে দেখা যায়।
পোস্টটির কমেন্ট বক্সে একজন মন্তব্য করেছেন, "একদম ঠিক কথা। সত্যিকারের সুখ খুঁজে পাওয়া কঠিন হতে পারে, কিন্তু ইতিবাচক মানসিকতা ধরে রাখা জীবনের পথচলাকে সহজ করে তোলে। হাসিমুখে পরিস্থিতি মেনে নিয়ে এগিয়ে যাওয়াই জীবনের আসল সৌন্দর্য। সবাই ভালো থাকুক, সুখে থাকুক—এটাই তো সবচেয়ে বড় চাওয়া।"
প্রসঙ্গত, মিশা সওদাগরের অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি নতুন আরও বেশ কয়েকটি ছবির শুটিং নিয়েও তিনি ব্যস্ত সময় পার করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে