ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
স্মার্টফোন দিয়ে নিজেই জন্ম সনদ ইংরেজি করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: বিদেশে পড়াশোনা, ভিসা আবেদন কিংবা পাসপোর্ট করতে গেলে জন্ম নিবন্ধনের ইংরেজি সংস্করণ এখন অপরিহার্য হয়ে উঠেছে। আগে যেখানে এটি পেতে হতো সংশ্লিষ্ট কার্যালয়ে ঘুরে, এখন ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করা সম্ভব। বাংলাদেশ সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন পোর্টালbdris.gov.bd এর মাধ্যমে কয়েকটি ধাপ অনুসরণ করেই পাওয়া যাবে ইংরেজি সংস্করণের জন্ম সনদ।
অনলাইনে ইংরেজি সংস্করণ যোগের ধাপসমূহ
১) ওয়েবসাইটে প্রবেশ:
আপনার কম্পিউটার বা স্মার্টফোন থেকে সরকারি ওয়েবসাইটbdris.gov.bd এ প্রবেশ করুন।
২) ‘সংশোধন’ অপশন নির্বাচন:
প্রথম পেইজে ‘জন্ম নিবন্ধন সংশোধন’ অপশনটি বেছে নিন।
৩) তথ্য দিয়ে অনুসন্ধান:
১৭-সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে সার্চ করুন।
৪) নিবন্ধন কার্যালয় নির্বাচন:
আপনার জন্ম নিবন্ধন যেখান থেকে ইস্যু হয়েছিল সেই ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন নির্বাচন করুন।
৫) তথ্য ইংরেজিতে পূরণ:
নাম, পিতা-মাতার নাম, ঠিকানা ও জন্মস্থান ইংরেজিতে সঠিকভাবে লিখুন। প্রতিটি ঘর ভালোভাবে যাচাই করে পূরণ করুন।
৬) প্রয়োজনীয় কাগজপত্র আপলোড:
আবেদন সম্পূর্ণ করতে নিচের স্ক্যান করা নথিগুলো আপলোড করতে হবে (প্রতি ফাইল ৯৭৬ কেবির মধ্যে রাখতে হবে):
জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্ট
এসএসসি/এইচএসসি সার্টিফিকেট
পুরোনো জন্ম নিবন্ধন সনদ (যদি থাকে)
৭) সরকারি ফি পরিশোধ:
আবেদন জমা দেওয়ার আগে ১০০ টাকা ফি পরিশোধ করতে হবে। পেমেন্ট করা যাবে নগদ, বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৮) আবেদন জমা ও রেফারেন্স নম্বর সংরক্ষণ:
সমস্ত তথ্য যাচাই শেষে আবেদন জমা দিন বাটনে ক্লিক করুন। সফলভাবে জমা হলে একটি রেফারেন্স নম্বর পাবেন এটি সংরক্ষণ করে রাখুন।
৯) প্রিন্ট কপি জমা:
আবেদন শেষে সেটির প্রিন্ট কপি নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে নির্ধারিত সময়ে জমা দিন।
এই সহজ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকেরা এখন ঘরে বসেই দ্রুত ও ঝামেলামুক্তভাবে জন্ম নিবন্ধনের ইংরেজি সংস্করণ সংগ্রহ করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ