ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচনকে ঘিরে কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা ইসির
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক প্রয়োজনীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) তাদের কর্মকর্তাদের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পরেও অফিস করার নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পূর্বে প্রস্তুতিমূলক সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এখন থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পরে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হলো।
ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীরের স্বাক্ষর করা এই অফিস আদেশে বলা হয়েছে যে, কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রকাশিত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এই নির্দেশনার মাধ্যমে নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং দ্রুততম সময়ে সকল কার্যক্রম সম্পন্ন করতে বদ্ধপরিকর।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের