ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
দেশেই প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষায় মাস্টার্সের সুযোগ, আসন সংখ্যা সীমিত
ডুয়া ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন টেকনোলজিতে (এমআইটি) সান্ধ্যকালীন কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) পরিচালিত এই প্রোগ্রামটি এখন অষ্টম ব্যাচে প্রবেশ করছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এমআইটি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনকারীদের স্নাতক পর্যায়ে ন্যূনতম ২.৫ সিজিপিএ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে। এছাড়া সনাতন পদ্ধতিতে পাশ করা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হওয়া আবশ্যক। প্রযোজ্য ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রামটি তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
১) বিজ্ঞান বা প্রকৌশলে চার বছর মেয়াদি বিএসসি ডিগ্রি অথবা (তিন বছর মেয়াদি বিএসসি ডিগ্রিসহ এক বছর মেয়াদি মাস্টার্স)।
২) অন্যান্য বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (ডিগ্রি) (অথবা তিন বছর মেয়াদি অনার্স বা পাসসহ এক বছর মেয়াদি মাস্টার্স) এবং আইটি বা সমমানের বিষয়ে এক বছর মেয়াদি পিজিডি।
কোর্স ফি/সেমিস্টার
কোর্স ফি ২০ হাজার টাকা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও রেজিস্ট্রেশন ফি দিতে হবে।
দরকারি তথ্য
কোর্সের মেয়াদ: ১৮ মাস, ৩ সেমিস্টার
আসনসংখ্যা: ৪০
ক্লাসের সময়: বিকেল ৫টা থেকে আট ৮টা পর্যন্ত। ক্লাস হবে রোববার হতে বৃহস্পতিবার, সপ্তাহে চার দিন।
আবেদন ফরম সংগ্রহ
আইআইসিটির অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করে ও পূরণ করা আবেদনপত্রের সঙ্গে ছবি, সব পরীক্ষা পাসের নম্বরপত্র–সনদ, দুটি সুপারিশপত্রসহ আবেদনপত্র আইআইসিটি অফিসে জমা দিতে হবে। প্রত্যেক আবেদনকারীকে সোনালী ব্যাংক শাবিপ্রবি শাখার হিসাব নম্বরে (৫৬৩২৫০২০০০৪৪৫) ৫০০ টাকা জমা দেওয়ার ব্যাংক রসিদ আবেদন ফরমের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে।
আবেদনের বিস্তারিত
১) আবেদনের শেষ তারিখ: ১৮ নভেম্বর ২০২৫
২) ভর্তি পরীক্ষার তারিখ: ২২ নভেম্বর ২০২৫, সকাল ১০টা, স্থান: আইআইসিটি গ্যালারি ১
৩) বাছাই পরীক্ষার বিষয়: গণিত, কম্পিউটারের মৌলিক বিষয়, প্রোগ্রামিং
৪) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫
৫) ভর্তির তারিখ: ৩০ নভেম্বর ২০২৫ থেকে ৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত (মেধাতালিকা থেকে)
৬) ভর্তির তারিখ (প্রয়োজনে অপেক্ষমাণ তালিকা থেকে): ৯ থেকে ১৭ ডিসেম্বর ২০২৫
৭) ক্লাস শুরুর তারিখ: ৪ জানুয়ারি ২০২৬।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)