ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শুধু বিপ্লব নয়, পড়াশোনাটা ঠিকমতো করা লাগে: শাওন
দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষায় একজনও শিক্ষার্থী পাস করতে পারেনি—ফলে শিক্ষা মান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা। বুধবার সকালে প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবারের পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, এবার দেশের মোট ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে কোনো কোনো বোর্ডে পাসের হার বেড়েছে, আবার কিছু বোর্ডে হ্রাস পেয়েছে।
২০২৪ সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি, যা এক বছরে বেড়ে তিনগুণেরও বেশি হয়ে দাঁড়িয়েছে ২০২-এ। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই প্রবণতা উদ্বেগজনক এবং শিক্ষার্থীদের ভিত্তি দুর্বলতার প্রতিফলন।
অন্যদিকে, এই হতাশাজনক ফলাফলে শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। নিজের ফেসবুক পেজে একটি ব্যঙ্গাত্মক কার্ড শেয়ার করে তিনি লিখেছেন—
“শূন্যস্থান পূরণ করো: ক) ‘মার্চ টু _______’। খ) ‘এই তোরা ___ তে আয়!’”
এরপর শাওন লেখেন,
নৈতিক শিক্ষা (moral of the story): কোমলমতি মেধাবী শিক্ষার্থীরা, শুধুমাত্র ‘বিপ্লব বিপ্লব’ বলে চিৎকার করলেই হয় না—পড়াশোনাটা ঠিকমতো করা লাগে। না হলে বুঝতেই পারবা না, তুমি নিজের ইচ্ছায় বিপ্লব করছো নাকি অন্য কারো দাবার গুটি হচ্ছো। তোমাদের জন্য সমবেদনা।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর