ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
উৎসবের আমেজে রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় আজ বৃহস্পতিবার ঐতিহাসিক রাকসু নির্বাচন উপলক্ষে এক উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু করেছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর বিকাল ৫টা থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ফল গণনা শুরু হবে।
এবারের নির্বাচন রাকসুর ১৫তম নির্বাচন। সর্বশেষ ১৪তম রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ২৯ জুলাই। দীর্ঘ ৩৫ বছরের বিরতির পর এ নির্বাচন হওয়ায় শিক্ষার্থী, প্রার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবার উচ্ছ্বসিত। এবারের ভোটে মোট ২৮ হাজার ৯০১ জন ভোটার অংশগ্রহণ করছেন।
বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রের ৯০৯টি বুথে ভোটগ্রহণ চলছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ছাত্রদল সমর্থিত নতুন প্রজন্ম ঐক্যবদ্ধ প্যানেল এবং ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের মধ্যে। পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও এবারের রাকসুতে চমক দেখাতে পারেন। সাবেক সমন্বয়কদের ‘আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল’-এর জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার আলোচনায় আছেন।
নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, ভোটকেন্দ্র ও আশপাশে মোতায়েন করা হয়েছে ২,৩০০ পুলিশ সদস্য। এছাড়া নিরাপত্তা জোরদারে দায়িত্ব পালন করছে ১২ প্লাটুন র্যাব এবং ৬ প্লাটুন বিজিবি। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ১০০টি পয়েন্টে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন