ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে আজ রাজনৈতিক ও সামাজিক নানা কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আজ বৃহস্পতিবার নানা রাজনৈতিক ও সামাজিক আয়োজনের মধ্য দিয়ে ব্যস্ত কাটবে দিনটি। বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সংগঠন ও পেশাজীবী সংগঠনগুলো নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিএনপির কর্মসূচি
সকাল ১০টা: রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ সংগঠন নাগরিক ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
দুপুর ১২টা: আমরা বিএনপি পরিবার আয়োজিত কর্মসূচি অনুষ্ঠিত হবে নবীনগর বর্ণ বিদ্যালয় গলি, চাঁন মিয়া বাড়ি, কামরাঙ্গীচরে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এবি পার্টির কর্মসূচি
সকাল ১১টা: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ১০০ আসনের প্রার্থীর নাম ঘোষণা করবে। পল্টনের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে দলটি সংবাদ সম্মেলন করবে।
নাগরিক ঐক্যের কর্মসূচি
সকাল ১১টা: জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করেছে নাগরিক ঐক্য। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
জাতীয় সেমিনার
দুপুর ২টা: ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে ঢাকার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলে। সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ কোরবান আলী।
সেমিনারে জাতীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি অংশ নেবেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর