ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
এইচএসসির ফলাফল প্রকাশ আজ, দেখার ও পুনর্নিরীক্ষার সব তথ্য একসাথে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে দেশের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে প্রকাশিত হচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এবারও ফল প্রকাশে কোনো কেন্দ্রীয় অনুষ্ঠান থাকছে না, তবে ঢাকায় শিক্ষা বোর্ড কার্যালয়ে সাংবাদিকদের জন্য সংক্ষিপ্ত মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, দেশের ১১টি শিক্ষা বোর্ড আজ একযোগে ফল প্রকাশ করবে। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ড— ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ— ছাড়াও রয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। প্রতিটি বোর্ড নিজ নিজ ব্যবস্থাপনায় ফল প্রকাশ করবে।
শিক্ষার্থীরা অনলাইনে, এসএমএসের মাধ্যমে বা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফলাফল জানতে পারবে।
অনলাইনে ফল পেতে গেলে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার নাম, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য পূরণ করতে হবে।
মোবাইলে ফল জানতে চাইলে লিখতে হবে— HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫ এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন: HSC DHA 123456 2025।
ফলাফলে সন্তুষ্ট না হলে শিক্ষার্থীরা আগামী ১৭ থেকে ২৩ অক্টোবরের মধ্যে অনলাইনে ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবে। এজন্য নির্ধারিত ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd-এ গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনো শিক্ষা বোর্ড বা প্রতিষ্ঠান সরাসরি আবেদন গ্রহণ করবে না।
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয়নি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী