ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
রাজনৈতিক মহলে তোলপাড়: উপদেষ্টাদের কল রেকর্ড কার হাতে?
নিজস্ব প্রতিবেদক :অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত—জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের এমন দাবি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে তার বক্তব্যে উপদেষ্টাদের নাম ও কণ্ঠ রেকর্ড থাকার দাবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
একটি টক শোতে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান। তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—উপদেষ্টাদের কল রেকর্ড জামায়াত নেতা কীভাবে পেলেন? এই প্রশ্নের উত্তর পাওয়া এখন অত্যন্ত জরুরি।”
তিনি ব্যাখ্যা করেন, “কয়েকজন উপদেষ্টার ‘সেইফ এক্সিজ’ প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন, সেটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নির্বাচন ও প্রশাসনের সঙ্গে সম্পর্কিত হলেও সেখানে কোনো বেআইনি ইঙ্গিত ছিল না। তিনি শুধু বলেছেন, তার কাছে কিছু তথ্য আছে—কিন্তু কখনও দাবি করেননি যে, তার কাছে কল রেকর্ড রয়েছে।”
জাহেদ উর রহমানের মতে, নাহিদ ইসলামের বক্তব্যের সঙ্গে জামায়াত নেতা ডা. তাহেরের বক্তব্যের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। “যদি তাহেরের কাছে প্রকৃত কল রেকর্ড না থাকে, তাহলে তিনি রাজনৈতিক চাপ সৃষ্টি করতে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। আর যদি সত্যিই তার কাছে এমন রেকর্ড থাকে, তাহলে সেটি আরও ভয়ঙ্কর—কারণ রাষ্ট্রীয় গোপনীয়তার প্রশ্নে এটি বড় ধরনের আইনি ব্যত্যয়।”
তিনি আরও বলেন, “সরকারের উচিত অবিলম্বে বিষয়টি তদন্ত করা। জামায়াত নেতা ডা. তাহেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে—তিনি কীভাবে উপদেষ্টাদের কল রেকর্ড হাতে পেয়েছেন। এই ঘটনা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য গুরুতর এবং একে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা