ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ–থাইল্যান্ড বিচার সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এবং থাইল্যান্ডের নবনিযুক্ত বিচারমন্ত্রী রুত্তাফন নাওয়ারাতের মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের বিচার বিভাগের সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হলো।
বুধবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় দেশের বিচার প্রশাসন, দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বৈঠকে বাংলাদেশের প্রধান বিচারপতি তার ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ অনুযায়ী গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে থাই বিচারমন্ত্রীকে অবহিত করেন। তিনি বিচার ব্যবস্থার দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি সংযোজনের মাধ্যমে স্বচ্ছ ও সময়োপযোগী বিচার নিশ্চিত করার উদ্যোগগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
থাইল্যান্ডের বিচারমন্ত্রী রুত্তাফন নাওয়ারাত বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারের উদ্যোগের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন এবং থাইল্যান্ডের বিচার প্রশাসন আধুনিকায়নের অভিজ্ঞতা শেয়ার করেন।
বৈঠকে উভয় পক্ষ বিচারকদের প্রশিক্ষণ, আইন গবেষণা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন সংক্রান্ত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনার শেষে দুই দেশ ভবিষ্যতে বিচার বিভাগীয় সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। বৈঠকটি বাংলাদেশ ও থাইল্যান্ডের বিচার ব্যবস্থার উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বর্তমানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ব্যাংকক সফরে রয়েছেন। তিনি আগামী ১৮ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী