ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
দাবি না মানলে যমুনা অভিমুখে লংমার্চ করবেন শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: আন্দোলনরত শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, যদি আজকের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় যমুনা অভিমুখে লংমার্চ আয়োজন করা হবে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, আজ যদি আমাদের দাবি মানা না হয়, আমরা আগামীকাল দুপুর ১২টায় লংমার্চে অংশ নেব। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, যেহেতু আমরা আপনাদের সহযোগিতা করেছি, আপনারাও আমাদের সহযোগিতা করুন।
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী আরও বলেন, আগামীকাল দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। দাবি না মানা হলে কোনো ক্লাস বা পরীক্ষা চলবে না।
এর আগে এদিন দুপুরে দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ মোড়ে শিক্ষকরা অবরোধ শুরু করেন। প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। এরপর বিক্ষোভ মিছিলসহ শহীদ মিনারে ফিরে যান আন্দোলনকারী শিক্ষকরা।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ