ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
অ'গ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্ত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা, বাকি মরদেহের জন্য ডিএনএ সেম্পল রাখা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বুধবার (১৫ অক্টোবর) জানান, অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন—৯ জন পুরুষ ও ৭ জন নারী। মরদেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে সঠিক শনাক্তকরণ এখন কঠিন। যারা দাবি করেছেন, তাদের কাছে ডিএনএ নমুনা রেখে মরদেহ হস্তান্তর করা হবে। যারা দাবি করবে না, তাদের মরদেহ কয়েকদিন মর্গে রাখা হবে এবং পরে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হতে পারে।
তিনি আরও বলেন, মিরপুর থানা-পুলিশ ও জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে দ্রুত হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে মরদেহ উদ্ধার করা হয়। আগুনের তীব্রতা এবং ছাদের দু’টি তালাবদ্ধ দরজা থাকায় অনেক কর্মী বের হতে পারেননি, ফলে তারা সেখানে আটকে গিয়ে আগুনে পুড়ে মারা যান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)