ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকিট নেবেন যেভাবে
স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বাংলাদেশের সাথে সিরিজ খেলতে বুধবার (১৫ অক্টোবর) ঢাকায় পৌঁছাবে। দলের লক্ষ্য তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় নিশ্চিত করা। সিরিজ শুরু হবে ওয়ানডে ম্যাচ দিয়ে, যা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
তিনটি ওয়ানডে ম্যাচের তারিখ: ১৮, ২১ ও ২৩ অক্টোবর, সবই মিরপুরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, প্রথম ওয়ানডের টিকিট বিক্রি শুরু হবে বুধবার সকাল ১০টা থেকে। ক্রিকেটপ্রেমীরা অনলাইনে ঘরে বসে টিকিট কিনতে পারবেন। টিকিট কেনার জন্য ভিজিট করতে হবে বিসিবির ওয়েবসাইটwww.gobcbticket.com.bd অথবা‘GoBCBTicket’ মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে।
টিকিটের দাম: ইস্টার্ন গ্যালারির টিকিট সর্বনিম্ন ৩০০ টাকা। শহিদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিট ৪০০ টাকা। সর্বোচ্চ মূল্য ইন্টারন্যাশনাল লাউঞ্জের ৩,৫০০ টাকা। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ও লোয়ার) ২,৫০০ টাকায়, ক্লাব হাউজ ও ইন্টারন্যাশনাল গ্যালারির কিছু স্ট্যান্ডের টিকিট ৮০০ থেকে ১,৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম