ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রী তারেক রহমান-শেহবাজ শরীফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। ফোনালাপে দুই নেতা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
শুক্রবার (২০ মার্চ) এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, দুই দেশের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও পারিবারিক সম্পর্কের বিষয়টি উল্লেখ করে শেহবাজ শরীফ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার ব্যাপারে পাকিস্তানের দৃঢ় অঙ্গীকারের কথা জানান।
ফোনালাপে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উন্নয়ন ও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুই নেতা। মতপার্থক্য ও বিরোধ নিরসনে সংলাপ এবং কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার ওপরও জোর দেন তারা।
এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-স্থিতিশীলতা বজায় রাখতে ভবিষ্যতেও একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত