ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রী-উপদেষ্টাসহ ট্রাইব্যুনালে হাজির ৪৫
নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠলেন সাবেক মন্ত্রী, উপদেষ্টা ও আমলারা। জুলাই-আগস্টের সহিংসতাকে কেন্দ্র করে দায়ের করা সাতটি মামলায় বুধবার (১৫ অক্টোবর) সকালে মোট ৪৫ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকালে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
হাজির হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-এলাহী চৌধুরীসহ সাবেক ১০ জন মন্ত্রী ও একাধিক সচিব এবং প্রাক্তন সংসদ সদস্য।
জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২–এ এই সাত মামলার শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার এসব মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও প্রসিকিউশন সময় আবেদন করতে পারে বলে জানা গেছে।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের চতুর্থ দিন আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ এদিন শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনভর শুনানিতে প্রসিকিউশন পক্ষ দালিলিক প্রমাণ, ‘প্লেস অব অকরেন্স’, গণহত্যার বিস্তার এবং জুলাইয়ের ধারাবাহিক ঘটনার বিশ্লেষণ উপস্থাপন করে। প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে। এছাড়া, বুধবার ট্রাইব্যুনাল-২–এ আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণও নির্ধারিত রয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)