ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
মিরপুরে নিহতদের পরিবারকে অর্থ সহায়তা দেবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক নিহত প্রতিটি পরিবারের হাতে সহায়তার অর্থ পৌঁছে দেবেন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রিজভী মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আমিনুল হকসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। রিজভী বলেন, “বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি দলের গভীর সহমর্মিতা জানাচ্ছি।” তিনি আরও জানান, ভবিষ্যতে ক্ষমতায় এলে বিএনপি আবাসিক এলাকায় শিল্পায়ন ও অব্যবস্থাপনা রোধে কার্যকর নীতি গ্রহণ করবে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মিরপুরের চারতলা ভবনের আর এন ফ্যাশন নামের পোশাক কারখানা ও পাশের রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তল্লাশি চলছে। বিকেল সোয়া ৪টার দিকে নয়টি মরদেহ উদ্ধারের পর সন্ধ্যায় ফায়ার সার্ভিস নিশ্চিত করে যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬-এ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)