ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
'জুলাই সনদ' স্বাক্ষর অনুষ্ঠানে ৫০০ শিক্ষার্থীর কণ্ঠে জাতীয় সংগীত
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৭ অক্টোবর বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান-২০২৫'। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখা থেকে প্রকাশিত এক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইবের সই করা স্মারকে জানানো হয়েছে যে, গার্লস গাইড, বিএনসিসি ও স্কাউট সদস্যরা নির্ধারিত পোশাক ও বাদ্যযন্ত্রসহ জাতীয় সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে গত ১৩ অক্টোবর প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের নামের তালিকা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর, জন্মসনদ বা জন্মনিবন্ধনের কপি এবং এক কপি পাসপোর্ট সাইজ ছবি ১৪ অক্টোবরের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল