ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
যখনই ভোট হোক,জোয়ার আসবে বিএনপির পক্ষে : শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক :বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে তা পিছিয়ে গেছে। তার দাবি, নির্ধারিত তিন মাসের মধ্যেই নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু পরিকল্পিতভাবে সেই সময়সূচি বিলম্বিত করা হয়েছে। তবু, নির্বাচন যত দেরিতেই হোক না কেন— বিএনপির ভূমিধস বিজয় নিশ্চিত বলেই মনে করেন তিনি।
মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার প্রসঙ্গ টেনে শামসুজ্জামান দুদু বলেন, “এখন আর কোনো রাজনৈতিকভাবে সচেতন মানুষ বিশ্বাস করে না যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। খাপছাড়া কিছু মিছিল করলেই জনগণের আস্থা ফেরানো যাবে না।” তিনি আরও বলেন, সময়ের ব্যবধানে শেখ হাসিনা ইতিহাসের বিচারের মুখোমুখি হবেন এবং তাকে জনগণের কাছে জবাব দিতে হবে।
তার অভিযোগ, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে নানা দেশি-বিদেশি মহল ষড়যন্ত্র করছে।” এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমাদের ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা