ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করতে সশস্ত্র বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে ইসি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগামী ২০ অক্টোবর নির্বাচন কমিশন (ইসি) সশস্ত্র বাহিনী ও অন্যান্য বাহিনীর সঙ্গে বৈঠক করবে। এই তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের।
আখতার আহমেদ বলেন, আগামী ২০ অক্টোবর সেনা, নৌ, বিমান ও অন্যান্য বাহিনীর সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে সচিব জানিয়েছেন, মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তিনি বলেন, কমিশন ও মাঠ, দুই পর্যায়েই তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এছাড়া, ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য সমস্ত সরঞ্জাম কেনাকাটা প্রায় শেষ হয়েছে এবং অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন হচ্ছে। বর্তমানে ১১টি দেশে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম চালু আছে। আরও ৮টি দেশে এই কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গণভোট আয়োজনের বিষয়ে সচিব জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা