ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ডিজিটাল পদক্ষেপে সহজ হচ্ছে জামিন প্রক্রিয়া: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আদালত থেকে জামিন পাওয়ার প্রক্রিয়ার ডিজিটাল সংস্কার শুরু হতে যাচ্ছে। এখন থেকে জামিননামা অনলাইনে পাঠানোর মাধ্যমে আসামি জামিন পাওয়ার পর তা সরাসরি সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে। এতে অনেক সময় সাশ্রয় হবে এবং প্রথাগত ১২ ধাপের জটিলতা ও হয়রানি কমবে।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি বলেন, একটি আসামি জামিন পেতে আদালত থেকে শুরু করে মুক্তি পর্যন্ত ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এর মধ্যে কিছু ধাপে খরচ করতে হয় এবং অনেক সময় হয়রানি ভোগ করতে হয়। আমরা কাল থেকে অনলাইন বেইল বন্ড কার্যকর করছি। এক ক্লিকেই জামিননামা সরাসরি জেলখানায় যাবে।
ড. আসিফ আরও উল্লেখ করেন, এই প্রকল্প সম্পূর্ণভাবে সরকারী অর্থ দিয়ে বাস্তবায়িত হয়েছে এবং কারো সহযোগিতা প্রয়োজন হয়নি। তিনি বলেন, আমাদের আইজিআর অফিসে ১৫০০ কোটি টাকা এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৬০০ কোটি টাকা আছে। এগুলো কেউ খেয়াল করে না। আমরা নিজের টাকা নিজে ব্যবহার করে অনেক ভালো কাজ করতে পারি।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিচার বিভাগের পৃথক সচিবালয়ও শিগগিরই গঠিত হবে। পাশাপাশি আইন, গুম, দুদক এবং মানবাধিকার সম্পর্কিত আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং ব্যারিস্টার অনীক আর হক।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা