ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওসডি
ডুয়া নিউজঃ যশোর, কুমিল্লা ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের ওএসডি (অফিসার্স অন স্পেশাল ডিউটি) করা হয়েছে; সেইসঙ্গে তাদেরকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ঢাকায় সংযুক্ত করা হয়েছে।
আজ রবিবার (১৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন-
- যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার কামাল হাসান,
- কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম,
- দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক স ম আব্দুস সামাজ আজাদ।
জানা গেছে, অধ্যাপক খোন্দকার কামাল হাসান ৩ জানুয়ারি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন। মাত্র ১৬ দিন পর তাকে ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ঢাকায় সংযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ অক্টোবর বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ থাকার সময়ও তিনি ওএসডি হয়েছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি, সরকারের সুবিধাভোগী হওয়া এবং নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে।
অধ্যাপক ড. মো. নিজামুল করিমও একই দিন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন, তবে তাকেও ওএসডি করে ঢাকায় পাঠানো হয়েছে। আর অধ্যাপক স ম আব্দুস সামাজ আজাদ ২০২৩ সালের ৬ জুন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন