ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
ফ্রান্সে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মুক্ত
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছেন নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলেট। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ফ্রান্স এখন শুধু মানসম্পন্ন শিক্ষার কেন্দ্রই নয়, বরং সাশ্রয়ী ব্যয়ে বিশ্বমানের শিক্ষা ও বহুসাংস্কৃতিক অভিজ্ঞতার একটি দারুণ গন্তব্য।
ফরাসি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে আয়োজিত ‘চুজ ফ্রান্স ট্যুর’ অনুষ্ঠানে রাষ্ট্রদূত এই মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত বলেন, আমি নিশ্চিত করতে চাই—ফ্রান্সে এখন আরামদায়কভাবে বসবাস করা সম্ভব, কারণ বড় শহরগুলোর অধিকাংশ মানুষই ইংরেজিতে কথা বলেন। তাছাড়া, বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি মাধ্যমে পরিচালিত কোর্সের সংখ্যা ক্রমেই বাড়ছে।
ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ আয়োজিত দুদিনের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো বাংলাদেশের শিক্ষার্থীদের ফ্রান্সের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা। ঢাকা পর্বের পর মঙ্গলবার চট্টগ্রামে এর সমাপ্তি হবে, যেখানে রাষ্ট্রদূত হোটেল পেনিনসুলায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।
গত বছর যেখানে ১০টি ফরাসি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল, এবার অংশ নিচ্ছে ১২টি বিশ্ববিদ্যালয়—যা দুই দেশের শিক্ষাগত সম্পর্কের অগ্রগতির প্রমাণ বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।
ক্যাম্পাস ফ্রান্সের তথ্যানুসারে, বাংলাদেশি শিক্ষার্থীরা বর্তমানে ব্যবসা, ব্যবস্থাপনা, প্রকৌশল, আইন, সামাজিক বিজ্ঞান ও শিল্পকলাসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১,৭০০টি ইংরেজি শেখানো প্রোগ্রাম থেকে বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে। পাশাপাশি, ফরাসি সমাজের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে শিক্ষার্থীদের জন্য ফরাসি ভাষা শেখার সুযোগও রয়েছে।
ফ্রান্স উদ্ভাবনী গবেষণার মাধ্যমে উচ্চশিক্ষা ও ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য এক আকর্ষণীয় কেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে শিক্ষার্থীদের টানছে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত শিক্ষার্থীদের ক্যাম্পাস ফ্রান্সের পরামর্শমূলক সেবা গ্রহণে উৎসাহিত করেন এবং ফরাসি শিক্ষা ব্যবস্থার বহুমুখী সুবিধা তুলে ধরেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ