ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্থগিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়–অধিভুক্ত সরকারি সাত কলেজকে পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ প্রণয়নের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই অগ্রগতির পরিপ্রেক্ষিতে আপাতত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়–অধিভুক্ত সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের সদস্য মো. তানজিমুল আজিজ।
তানজিমুল আজিজ বলেন, প্রতিনিধি দল হিসেবে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা স্যারের পিএসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন যে অধ্যাদেশের কাজ বর্তমানে দ্বিতীয় ধাপে রয়েছে, যা সবচেয়ে বেশি সময়সাপেক্ষ। তবে এই ধাপ শেষ হলেই প্রায় পুরো কাজ সম্পন্ন হয়ে যাবে।
তিনি ব্যাখ্যা করেন যে অধ্যাদেশ প্রণয়নের অংশ হিসেবে প্রায় ছয় হাজার ই-মেইল জমা পড়েছে, যা যাচাই-বাছাই ও নথিভুক্ত করতে সময় লাগছে। জনবল সংকটের কারণে আগে দুজন কর্মকর্তা এই দায়িত্বে থাকলেও, শিক্ষার্থীদের চাপ ও উদ্বেগ অনুধাবন করে বর্তমানে পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
তানজিমুল আজিজ আরও জানান, আগামী তিন থেকে চার দিনের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে পরামর্শ শেষ হওয়ার পর পরবর্তী ধাপ শুরু হবে এবং প্রতিটি ধাপ চার দিনের মধ্যে শেষ করা সম্ভব হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সবকিছু ঠিকভাবে চললে অধ্যাদেশ দ্রুতই ক্যাবিনেটে উঠবে। তবে, প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টারা দেশে থাকলে প্রক্রিয়াটি আরও দ্রুত সম্পন্ন হবে বলে কর্মকর্তারা উল্লেখ করেছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে আজিজ বলেন, যেহেতু অধ্যাদেশের ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, এখন শান্তিপূর্ণভাবে অপেক্ষা করলেই কাঙ্ক্ষিত ফল আসবে। শিক্ষা উপদেষ্টাও আন্দোলনকারীদের প্রতি এমন কিছু না করার আহ্বান জানিয়েছেন যা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।
তবে, তিনি আন্দোলনের সময় আহত কয়েকজন শিক্ষার্থীর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তানজিমুল আজিজ জানান, এক শিক্ষক একজন শিক্ষার্থীকে আঘাত করেছেন, যার মাথায় সেলাই লেগেছে। এছাড়া আরও দুজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং একজনকে ঢাকা মেডিকেলে সিটি স্ক্যান করাতে হয়েছে। তিনি এই ঘটনার তদন্তেরও দাবি জানান।
আজিজ বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা মানসিক ও শারীরিকভাবে কঠিন সময় পার করছেন, তবে অধ্যাদেশ প্রণয়নের অগ্রগতি দেখে তারা আশাবাদী হয়েছেন। এর আগে, বিকেলে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত চূড়ান্ত ও অধ্যাদেশ জারির দাবিতে সচিবালয়ে আলোচনা করতে সরকারি সাত কলেজের ২৩ সদস্যের শিক্ষার্থী প্রতিনিধিরা গিয়েছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে