ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আমাদের সেফ এক্সিটের কোনো প্রশ্ন নেই: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, হজ সংক্রান্ত কোনো অর্থ লুটের ঘটনা নেই, তাই ‘সেফ এক্সিট’ নিয়ে কোনো প্রশ্নই নেই। সোমবার দুপুরে হজ বিষয়ক সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, “গত হজে ব্যয় না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ৮৩১ এজেন্সিকে ফেরত দেওয়া হবে। এজেন্সিগুলো তাদের ব্যবসার স্বার্থে বেশি টাকা পাঠিয়েছিল, সেই উদ্বৃত্ত টাকা সৌদি সরকার ফেরত দিয়েছে।” তিনি আরও জানান, আগামী হজের নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে। ২০২৬ সালের পবিত্র হজে ১২ অক্টোবর পর্যন্ত প্রায় ৬০ হাজার বাংলাদেশি নিবন্ধন করেছেন।
তিনি জানান, আগামী ১৪ অক্টোবর সৌদি সরকারের সঙ্গে বৈঠক রয়েছে। এ সময়ে সরকারের পক্ষ থেকে হজের নিবন্ধনের সময় বৃদ্ধি করার জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। এ প্রসঙ্গে খালিদ হোসেন বলেন, “আমাদের সেফ এক্সিটের কোনো প্রশ্ন নেই। আমরা কোনো টাকা লুট করিনি।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি