ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জামালপুরের তিন কিশোর-কিশোরী 'শিশু নোবেল' এর জন্য মনোনীত
নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশনের 'শিশু নোবেল' খ্যাত পুরস্কারের জন্য জামালপুরের দুই সহোদরসহ তিন তরুণ-তরুণী মনোনীত হয়েছে। তারা হলেন কারিমা ফেরদৌসী কেকা (১৭), কাশফিয়া জান্নাত কুহু (১৪) এবং আব্দুল্লাহ আল শিহাব (১৭)। শিশু অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গ সমতা ও সামাজিক পরিবর্তনে বিশেষ অবদানের জন্য তারা এই স্বীকৃতি পেয়েছেন।
কিডসরাইটস ফাউন্ডেশন ২০০৫ সাল থেকে বিশ্বব্যাপী শিশু অধিকার, শান্তি ও মানবিক পরিবর্তনে অবদান রাখা কিশোর-কিশোরীদের এই পুরস্কার দিয়ে আসছে। এ বছর প্রাথমিকভাবে মনোনীত দুই শতাধিক তরুণ-তরুণীর মধ্যে জামালপুরের এই তিনজনও রয়েছে।
জানা গেছে, কারিমা ফেরদৌসী কেকা ও কাশফিয়া জান্নাত কুহু মাদারগঞ্জ উপজেলার কড়ইচুড়া ইউনিয়নের বাসিন্দা। বড় বোন কেকা ঢাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং ছোট বোন কাশফিয়া জান্নাত কুহু মাদারগঞ্জের রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। দুজনেই বাল্যবিবাহ প্রতিরোধ, নারী-পুরুষ সমতা ও জলবায়ু সচেতনতা গড়ে তোলার কাজে যুক্ত। কেকা জানায়, নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
আব্দুল্লাহ আল শিহাব বকশিগঞ্জ উপজেলার মির্ধাপাড়া এলাকার বাসিন্দা। সে শিশুশ্রম, বাল্যবিবাহ, শিশু সুরক্ষা ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২৩ সালে এসএসসি পাস করার পর সে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে ভর্তি হয়েছে। শিহাবের ভাষ্য, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সামাজিক দায়িত্ব।
এই মনোনয়নের খবরে পরিবারগুলোতে আনন্দের জোয়ার বইছে। কেকা ও কুহুর বাবা কাইউম হিলালী মাইকেল এবং শিহাবের বাবা আলতাব হোসেন তাদের সন্তানদের এই সাফল্যে ভীষণ আনন্দিত। মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই মনোনয়নকে একটি বড় সাফল্য এবং স্থানীয়দের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে পরিবারগুলোকে অভিনন্দন জানিয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান