ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
ডুয়া নিউজ: মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের লক্ষ্য এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ রবিবার (১৯ জানুয়ারি) বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। কমিটির সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা সাংবাদিকদের কল্যাণে সরকার থেকে সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাংবাদিকদের অবদান স্মরণ করেন।
মো. সাহাবুদ্দিন বলেন, সমাজে সুবিচার, ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা এবং মানুষের মানবিক মর্যাদা রক্ষায় সাংবাদিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারের গঠনমূলক সমালোচনা, ভুল ধরিয়ে দেয়া এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
তিনি গুজব, অপপ্রচার, অপতথ্য এবং বিকৃত তথ্য প্রতিরোধে গণমাধ্যমের কার্যকর ভূমিকা এবং জনগণকে সচেতন করার ওপর জোর দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক