ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
সেফ এক্সিট নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি দেশের রাজনৈতিক মহলে আলোচিত বিষয় হচ্ছে বর্তমান উপদেষ্টারা নিরাপদভাবে দেশ ত্যাগ করার, অর্থাৎ “সেফ এক্সিট” চান কি না। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার (১২ অক্টোবর) বলেন, “আমার ছেলে-মেয়ে সবাই দেশে আছে। আমি একা সেফ এক্সিট নিয়ে কি করব?” তিনি বলেন, এটি মূলত ব্যক্তিগত ইচ্ছার বিষয়, যা প্রত্যেকের নিজস্ব বিবেচনার ওপর নির্ভর করে।
আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও জানান, নির্বাচনের সময় কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়া রোধ করতে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে। সব অস্ত্র সর্বদা উদ্ধার করা সম্ভব নয়, কিছু অস্ত্র বাইরে থাকে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন। “যদি সব অস্ত্র উদ্ধার হয়ে যেত, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হতো না, নির্বাচন স্বাভাবিকভাবেই হয়ে যেত। আল্লাহ চাইলে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হবে,” বলেন উপদেষ্টা।
তিনি আরও জানান, মাঠ পর্যায়ে সকল প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কর্মকর্তা যেন কোনো প্রকার পক্ষপাতিত্ব না দেখান, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কার্যকর মনিটরিং ব্যবস্থা গ্রহণসহ পুলিশ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পর্যাপ্ত সংখ্যক বডি ওর্ন ক্যামেরা ব্যবহার নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী উল্লেখ করেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের এবার যথাসম্ভব নিয়োগ থেকে বিরত রাখা হবে। এছাড়া টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনি প্রশিক্ষণ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হবে। ২৮টি ব্যাচে তিনদিন মেয়াদি এই প্রশিক্ষণ সারা দেশে ১৩০টি স্থানে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে একটি ব্যাচের (৬,৫০০ জন) প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ চলমান। চূড়ান্ত (৪র্থ পর্যায়ের) প্রশিক্ষণ ৫ অক্টোবর শুরু হয়েছে এবং আগামী ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সমাপ্ত হবে।
অভিযুক্ত সেনা সদস্যদের সেনাবাহিনীর হেফাজতে রেখেই বিচারকার্য করার কথা উঠছে৷ এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনে যেটা আছে সেটাই করা হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা