ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
টাইফয়েডের বিরুদ্ধে লড়াইয়ে বড় পদক্ষেপ: শুরু হলো টিকাদান ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে শুরু হয়েছে ইনজেকটেবল টাইফয়েড টিকাদান কর্মসূচি। এর মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১২ অক্টোবর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫।
সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, টাইফয়েড টিকাদান এখন বিশ্বের অন্যতম বৃহৎ জনস্বাস্থ্য কর্মসূচি। বাংলাদেশ আজ এই সাফল্যের অংশ হতে পেরেছে— এটি আমাদের জাতির জন্য গর্বের বিষয়।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনারা টিকা নেবেন এবং অন্যদেরও নিতে উৎসাহিত করবেন। আমাদের জানানো হয়েছে, আগামী বছর থেকে এই টিকাটি সরকারিভাবে বিনামূল্যে দেওয়া নাও হতে পারে, তবে ব্যক্তিগতভাবে নেওয়ার সুযোগ থাকবে।
প্রায় এক শতাব্দীর গবেষণার ফল হিসেবে এই টিকা উদ্ভাবিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানবতার কল্যাণে এটি এক বিশাল অর্জন। সবাই দায়িত্বশীলভাবে টিকা গ্রহণ করুন এবং সচেতনতা ছড়িয়ে দিন।
ভবিষ্যৎ প্রজন্মকে গবেষণা ও জ্ঞানভিত্তিক উন্নয়নে অনুপ্রাণিত করতে তিনি আরও বলেন, আপনাদের কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ প্রশাসক হবেন— কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো চিন্তাশীল মানুষ হয়ে ওঠা। কারণ আগামী পৃথিবী হবে প্রযুক্তিনির্ভর, তাই এখন থেকেই জ্ঞান ও মানবিক দায়িত্ববোধ নিয়ে প্রস্তুতি নিতে হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর