ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসরাইলি কারাগারের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন শহিদুল আলম
নিজস্ব প্রতিবেদক: ইসরাইলি বাহিনীর হাতে বন্দী থাকার সময়কার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক এবং আলোকচিত্রী শহিদুল আলম। তিনি বলেছেন, তাদের ওপর শারীরিক নির্যাতনের চেয়ে মানসিক অত্যাচার বেশি করা হয়েছে। শনিবার বিকালে রাজধানীর দৃক পাঠ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। শনিবার ভোরে ইসরাইলের আটক দশা থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন শহিদুল আলম।
শহিদুল আলম তার অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, আটক করে জাহাজ থেকে নামানোর পর তাদের হাত পেছনে নিয়ে বেঁধে এমন এক জায়গায় হাঁটু মুড়ে বসানো হয়েছিল, যেখানে ইসরাইলি বাহিনী আগে থেকে মূত্রত্যাগ করেছিল। তার বাংলাদেশি পাসপোর্ট ফেলে দেওয়া হয় এবং যতবার তিনি সেটি তুলতে গেছেন, ততবার তার ওপর চড়াও হয়েছে ইসরাইলি সেনারা। নিজেদের মধ্যে কথা বলায় অন্য দুজন সহযাত্রীকে মেশিনগানের ব্যারেল দিয়ে আঘাত করার ঘটনাও ঘটে।
তিনি জানান, মরুভূমির মধ্যে ইসরায়েলের সবচেয়ে গোপনীয় কারাগারে তাদের রাখা হয়েছিল। সেখানে অন্য জাহাজ থেকে আটক হওয়া একজন সহযাত্রী তাকে জানান যে, ইসরাইলি বাহিনী তাকে আটক করার পর বলেছিল, ‘তুমি হামাসের এজেন্ট, ভেতরে নিয়ে তোমাকে গুলি করা হবে।’ কারাগারে তারা অনশন করেছিলেন এবং আড়াই দিনে মাত্র এক প্লেট খাবার দেওয়া হয়েছিল। শৌচাগারগুলোর অবস্থাও ছিল শোচনীয়।
শহিদুল আলম আরও বলেন, গভীর রাতে ইসরাইলি বাহিনী হঠাৎ করে মেশিনগান নিয়ে সেলের মধ্যে ঢুকে যেত, জোরে আওয়াজ করত, চিৎকার করে দাঁড়ানো বা অন্য আদেশ দিত এবং আতঙ্ক তৈরি করার চেষ্টা করত।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে শহিদুল আলম বলেন, ‘অসাধারণ কিছু ব্যক্তি একসঙ্গে হওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্ক দাঁড় করাব। আমরা ফেরার আগেই সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাব এবং হাজারটা জাহাজ যাবে।’ তিনি জুলাই অভ্যুত্থানের উদাহরণ টেনে বলেন, ‘আমাদের দেশে যেটা করেছি জুলাই অভ্যুত্থানের সময় রাস্তায় নেমেছি, আন্দোলন করে এ রকম একজন স্বৈরাচারকেও আমরা হঠাতে পেরেছি। এখানেও সেই জিনিস, আন্তর্জাতিকভাবে সেরকম একটা জিনিস করা দরকার।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির